Computer-delivered IELTS

CD IELTS Practice Test

CD IELTS মানে computer-delivered IELTS — Bangladesh-এ এখন বেশিরভাগ candidate এই format-এ exam দেন। এই page-এ দেখবেন screen-এ আসলে কী কী থাকে, paper test থেকে কোথায় আলাদা, আর ঠিক সেই format-এ কীভাবে ফ্রি practice করবেন। Listening আর Reading-এর প্রতিটা test ফ্রি, আর submit করার সাথে সাথেই score।

CD IELTS আসলে কী

CD IELTS হলো IELTS exam-এরই computer-delivered version। Question, timing আর band descriptor — সব paper test-এর মতোই, শুধু delivery-টা আলাদা। Listening, Reading আর Writing আপনি test centre-এ একটা computer-এ দেবেন, আর Speaking আগের মতোই একজন human examiner-এর সাথে face-to-face কথা।

বেশিরভাগ candidate CD বেছে নেন একটা কারণেই: result আসে প্রায় ৩–৫ দিনে, paper-এ যেখানে ১৩ দিনের মতো লাগে। এর বদলে screen-এ পড়া আর time pressure-এ type করা — এই দুটোয় comfortable হতে হয়। Practice ঠিক এই জিনিসটার জন্যই।

CD আর paper — পার্থক্য কোথায়

যে পার্থক্যগুলো আপনার প্রস্তুতি বদলে দেয়, শুধু সেগুলোই:

 Computer-deliveredPaper
Questionএকদম একইএকদম একই
Resultসাধারণত ৩–৫ দিন১৩ দিনের মতো
Listeningশেষে ২ মিনিট, answer check করার জন্য১০ মিনিট, answer sheet-এ তুলে দেওয়ার জন্য
ReadingScreen-এ highlight আর note toolBooklet-এ হাতে দাগ দেওয়া
WritingType করবেন, word count নিজে থেকেই দেখায়হাতে লিখবেন, word নিজে গুনতে হয়
SpeakingExaminer-এর সাথে face-to-faceExaminer-এর সাথে face-to-face
Test dateবেশি ঘন ঘন, প্রায়ই সপ্তাহে কয়েকটানির্দিষ্ট কিছু date

Fee আর available date centre-ভেদে বদলায়, তাই British Council বা IDP-র official information দেখে নিন। বাকি logistics — Academic vs General, One Skill Retake, test day-তে কী নিতে হবে — সব আছে IELTS exam guide-এ।

Screen-এ আসলে কী কী থাকে

Test day-তে বেশিরভাগ candidate যেটায় ধাক্কা খান সেটা English নয়, interface। নিচে আমাদের practice runner-এর screen — exam-এর মতো একই layout, একই control। (Cambridge-এর passage আর question এখানে blur করা, কারণ সেগুলো public page-এ দেখানো যায় না; আপনি দেখছেন interface-টা।)

IELTSNexa Reading practice runner: passage on the left, questions on the right, countdown timer, and a numbered question navigator for all 40 questions
Reading — বাঁয়ে passage, ডানে question, উপরে countdown, আর নিচে ১–৪০ পর্যন্ত question navigator। Text select করে right-click করলেই highlight।
  • Highlight আর note. Reading-এ text select করে right-click করলে highlight বা note দিতে পারবেন। যা highlight করলেন তাতে mark নেই — ওটা শুধু answer-টা আবার খুঁজে পাওয়ার জন্য।
  • Review screen. নিচের numbered strip-এ দেখা যায় কোন question-এর answer দেওয়া হয়েছে আর কোনটা বাকি, তাই skip করা question-এ সরাসরি ফিরে যাওয়া যায়।
  • Timer. কোণায় countdown সারাক্ষণ চলতে থাকে, আর ১০ মিনিট ও ৫ মিনিট বাকি থাকতে warning দেয়।
  • Word count নিজে থেকেই. Writing-এ type করার সাথে সাথে word count দেখায় — paper-এ যেটা হাতে গুনতে হতো।
  • Listening-এ transfer time নেই. Answer আগেই record হয়ে যায়, তাই copy করার ১০ মিনিট নয়, check করার ২ মিনিট পাবেন।
IELTSNexa Listening practice runner: audio player with playback speed control, countdown timer, table-completion answer fields, and a Part 1 to Part 4 question navigator
Listening — উপরে audio player আর playback speed, answer box গুলো প্রশ্নের ভিতরেই, আর নিচে Part ১–৪ এর navigator।

Test দেওয়ার পরে raw score-টা কোন band হলো সেটা band score calculator-এ মিলিয়ে নিন, আর band কীভাবে হিসাব হয় সেটা পড়ুন band score guide-এ।

CD format-এ ফ্রি practice

সাইটের প্রতিটা Cambridge Listening আর Reading test ফ্রি, আর নিজে থেকেই score হয়। Writing আর Speaking practice সবার জন্য unlimited।

সাধারণ প্রশ্ন

Is CD IELTS easier than paper IELTS?

কোনোটাই সহজ না — question আর band descriptor দুটোতেই এক। লিখতে যতটা পারেন তার চেয়ে দ্রুত type করলে আর screen-এ পড়তে অসুবিধা না হলে CD আপনার জন্য। কাগজে কলম নিয়ে ভাবতে ভালো লাগলে paper। কোনটায় নম্বর বেশি দেয় সেটা দেখে নয়, আপনি কীভাবে কাজ করেন সেটা দেখে বেছে নিন।

Can I highlight text in CD IELTS Reading?

হ্যাঁ। Text select করে right-click করলে Highlight বা Notes পাবেন। Highlight passage-এ থেকে যায় কাজ করার সময়, আর ওতে কোনো mark নেই। এটা practice করে রাখা ভালো — exam-এ কলম খুঁজতে যাওয়া মানেই কয়েক সেকেন্ড নষ্ট।

How long do CD IELTS results take?

সাধারণত ৩–৫ দিন, paper-এ যেখানে ১৩ দিনের মতো। University বা visa-র deadline কাছে থাকলে এই পার্থক্যটাই বেশিরভাগ candidate-কে CD-তে নিয়ে আসে।

Is the Speaking test also on a computer?

না। CD হোক বা paper, Speaking একজন human examiner-এর সাথে face-to-face কথাই। শুধু Listening, Reading আর Writing screen-এ যায়।

Do I get scratch paper?

হ্যাঁ — test centre note নেওয়ার জন্য কাগজ আর পেন্সিল দেয়, সাথে screen-এর note tool তো আছেই। যেকোনো একটায় আটকে থাকতে হবে না।

একটা test দিয়ে শুরু করুন

Computer-delivered আপনার জন্য কি না, সেটা বোঝার সবচেয়ে দ্রুত উপায় হলো screen-এ একটা full test দিয়ে timer-টা কেমন লাগে দেখা। Listening আর Reading ফ্রি, সাথে সাথেই score, কোনো card লাগে না।